ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরঘানি। মঙ্গলবার (২৪ জুন) ইরানি গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ১৩ জুন থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৬০৬ জন নিহত এবং ৫ হাজারের বেশি আহত হয়েছেন।

\r\n

মন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টা ছিল সবচেয়ে ভয়াবহ—এ সময়ে ১০৭ জন প্রাণ হারান। তিনি আরও জানান, আহতদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বহুজনের অবস্থা আশঙ্কাজনক।

\r\n

তবে সরকারি সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে বিবিসির সাংবাদিকরা ইরান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করতে পারছেন না, ফলে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র যাচাই করা কঠিন।

\r\n

এদিকে, ইরানে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (HRAI) দাবি করেছে, বাস্তব নিহতের সংখ্যা সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ হতে পারে।

\r\n

উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা শুরু করে। এর পর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য।a